শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন আগামী বৃহস্পতিবার বিশ্বরূপ ভট্টাচার্য

শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন প্রবীণ বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য।শুক্রবার তিনি শ্রীভূমি আসেন। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য নতুন চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। এদিকে বিশ্বরূপ ভট্টাচার্য জানান আগামী বৃহস্পতিবার দায়িত্ব নেবেন।বিপিনচনন্দ্র পাল স্মৃতিভবনে এক অনুষ্ঠানের মাধ‍্যমে দায়িত্ব গ্রহণ করবেন।উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে শহরের বিভিন্ন সমস‍্যাগুলো সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন।তাছাড়া পাঁচটি কাজ বিশেষভাবে  তিনি হাতে নেবেন এবং বাস্তবায়ন করবেন বলে জানান বিশ্বরূপ ভট্টাচার্য।

Related Posts

শিলচর সোনাই রোডে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২২ নভেম্বরঃ শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টারের পাশ দিয়ে চলা নতুন ড্রেন নির্মাণ নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। এনএইচআইডিসিএল-এর অধীনস্থ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে একাধিক অনিয়ম, অব্যবস্থাপনা ও…

শিলচর–হাফলং সৌরাষ্ট্র মহাসড়ক চূড়ান্ত পর্যায়ে, জানুয়ারি থেকে স্বাভাবিক হবে যান চলাচল

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৩ নভেম্বরঃ শিলচর থেকে হাফলং-বরাক উপত্যকাকে পাহাড়ি জেলার সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগে যুক্ত করতে বহু প্রতীক্ষিত সৌরাষ্ট্র মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। শনিবার নিজে সরজমিনে সেই…