গরু বোঝাই গাড়ি আটক করে উত্তেজিত জনতার তাণ্ডব, চালক ও সহচালককে মারধোর করে আহত করল গ্রামবাসীরা

ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের তেরাপাশা এলাকায় গাড়িটি আসার পর গ্রামবাসীরা গাড়িটিকে থামায়। গাড়িটি থামার সাথে সাথেই গাড়ির চালক এবং সহ চালক দৌড়ে পালিয়ে যেতেই গ্রামবাসীর সন্দেহ জাগে। সাথে সাথেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে  গাড়িতে ভাঙচুর চালায়, পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহ চালক যথাক্রমে নির্মল পাল এবং দিলওয়ার হোসেন দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামের একটি পুকুরে পড়ে যায়। পরবর্তী সময়ে গ্রামবাসীরা পুকুরের জলে নেমে চালক ও সহ চালককে আটক করে মারধোর করে।

যার ফলে চালক ও সহ চালক গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে শুক্রবার ভোরবেলা কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ আহতদের ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে ওরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চালক এবং সহ চালকের বাড়ি ফটিকরায় থানার অধীনে। পরবর্তী সময়ে কৈলাসহর থানা ঘটনার তদন্ত শুরু করে।

যদিও সেই গরুগুলির প্রকৃত মালিক বলে এখন শুক্রবার সন্ধ্যা অব্দি কেউ দাবি করেনি, যার কারণে কৈলাসহর থানার পুলিশ সেই গরুগুলোকে উত্তর জেলার ধর্মনগরের গোরক্ষনাথ গোশালায় প্রেরণ করেছে। পাশাপাশি সেই গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে উক্ত গাড়িটি। সম্ভবত সেই গরুগুলো অবৈধভাবে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই আনা হয়েছিল বলে অনেকেরই ধারণা। তবে, ইদানীং কালে ধনবিলাশ গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতার কয়েকটি বাড়ি থেকে গরু চুরি করে চোরেরা। শুধুমাত্র ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতই নয়, গোটা ঊনকোটি জেলাতেই ইদানীং কালে গরু চুরির উপদ্রব সাংঘাতিক পরিমাণে বেড়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Related Posts

শিলচর সোনাই রোডে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২২ নভেম্বরঃ শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টারের পাশ দিয়ে চলা নতুন ড্রেন নির্মাণ নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। এনএইচআইডিসিএল-এর অধীনস্থ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে একাধিক অনিয়ম, অব্যবস্থাপনা ও…

শিলচর–হাফলং সৌরাষ্ট্র মহাসড়ক চূড়ান্ত পর্যায়ে, জানুয়ারি থেকে স্বাভাবিক হবে যান চলাচল

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৩ নভেম্বরঃ শিলচর থেকে হাফলং-বরাক উপত্যকাকে পাহাড়ি জেলার সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগে যুক্ত করতে বহু প্রতীক্ষিত সৌরাষ্ট্র মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। শনিবার নিজে সরজমিনে সেই…