শ্রীভূমিতে গেরুয়ার জয়জয়কার! বিজেপি দখলে ১১টি জেলাপরিষদ আসন, সাংসদদের ঐক্য ও সংগঠনের জোরে ফল বিজেপির অনুকূলে, মিশন রঞ্জন দাস ও কৃপানাথ মালাহ-র ভূমিকায় প্রশংসা

রবিবার সকাল থেকে সোমবার বিকেল অবধি পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হয়। পাথারকান্দি সমজেলার ভোট গণনা হয় আকাইদুমে এবং রাতাবাড়ির ভোট গণনা হয় রামকৃষ্ণনগর কলেজে। অন‍্যদিকে উওর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জের গণনা হয় করিমগঞ্জ কলেজে।

শ্রীভূমি জেলার মোট ষোলোটি জেলাপরিষদের মধ‍্যে এগারোটিতে বিজেপি প্রার্থীরা বিশাল ভোটের ব‍্যবধানে জয়ী হন। অন‍্যদিকে মাত্র পাঁচটি জেলাপরিষদ দখল করে কংগ্রেস। পাথারকান্দি সমষ্টির লোয়াইরপোয়া জেলা পরিষদ আসনে বিজেপির স্বপন কুমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

চান্দখিরা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। অন‍্যদিকে রাধাপ্যারী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বিনা রাণী সিনহা বিপুল ভোটে জয়ী হন। কানাইনগর-ফাকুয়া জেলা পরিষদ বিজেপি প্রার্থী সুজামিনী দাস বিপুল ভোটে জয়ী হন ।

অন‍্যদিকে রাতাবাড়ি সমষ্টির চেরাগী জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পংকজ রায় শর্মা বিপুল ভোটে জয়ী হন। দুল্লভছড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি বিপুল ভোটে জয়ী হন।ভৈরব নগর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস বিপুল ভোটে জয়ী হন। আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম  বিপুল ভোটে জয়ী হন।

অন‍্যদিকে উওর করিমগঞ্জ মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলাপরিষদে বিজেপি প্রার্থী সাথী কুরি কংগ্রেস প্রার্থী প্রায় দশহাজার ভোটে জয়লাভ করেন। শ্রীগৌরী জেলা পরিষদে বিজেপি প্রার্থী অর্চনা মালাকার বিশাল ভোটের ব‍্যবধানে জয়লাভ করেন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নিলামবাজার জেলা পরিষদে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় বিপুল ভোটের ব‍্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে  জয়ী হন।

Related Posts

অসম বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ, অটল বিহারী বাজপেয়ীর আস্থাভাজন নেতার প্রয়াণে শোকস্তব্ধ উত্তর–পূর্ব

বরাকবাণী প্রতিবেদন শিলচর ৮ জানুয়ারীঃ বরাক উপত্যকার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটালেন জ্যেষ্ঠ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। বুধবার বিকেলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস…

অসম মেডিকেল কাউন্সিলের ভিজিল্যান্স এজাহারের ভিত্তিতে পুলিশের জালে কমরুল ইসলাম মজুমদার ওরফে মুন্না ভাই

ড. নিখিল দাশ  শিলচর ৭ জানুয়ারীঃ চিকিৎসা শাস্ত্রে কোনও বৈধ ডিগ্রি নেই, অথচ বছরের পর বছর চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল এক রেডিওগ্রাফার। অবশেষে অসম কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশন-এর ভিজিল্যান্স…