হাইলাকান্দিতে জেলা পরিষদ বোর্ড দখল করার প্রয়াস জোরদার কংগ্রেসের

প্রথমেই বিজয়ী কালিনগর পাইকান জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী নাসিমা ফেরদৌসী লস্কর, নারায়নপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের কংগ্রেসের প্রার্থী জুহি আক্তার চৌধুরী ও কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের কংগ্রেসে প্রার্থী আফতাব উদ্দিন লস্কর তাদের সংগ্রামী অভিনন্দন জানান ভারপ্রাপ্ত সভাপতি। 

তারপর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতি জানান, পঞ্চায়েত নির্বাচনে জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসন হাতছাড়া কেন হল এ নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি তার প্রতিক্রিয়াতে বলেন দলের ভুল সিদ্ধান্তে মনোনয়ন প্রদানেই এ আসন হাতছাড়া হয়েছে। তবে দলীয় মনোনয়ন বঞ্চিত ফাতিমা বেগম চৌধুরী নির্দল হিসেবে জয়ী হলেও দলে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে সভাপতি জানান। আর জেলা পরিষদ বোর্ড দখল করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান ভারপ্রাপ্ত সভাপতি বড়ভূঁইয়া।

এদিকে বিজয়ী জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী ফাতিমা বেগম চৌধুরী এবং রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া দুই নির্দলীয়দের উপর তাকিয়ে রয়েছে শাসকদল বিজেপি ও কংগ্রেস। তবে শেষ হাসি কে হাসবেন সেটা হবে লক্ষণীয়। শাসকদল এবং কংগ্রেস দলের মধ্যে জিলা পরিষদ বোর্ড গঠন করবে কে ? কৌতূহল জনমনে।

Related Posts

অসম বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ, অটল বিহারী বাজপেয়ীর আস্থাভাজন নেতার প্রয়াণে শোকস্তব্ধ উত্তর–পূর্ব

বরাকবাণী প্রতিবেদন শিলচর ৮ জানুয়ারীঃ বরাক উপত্যকার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটালেন জ্যেষ্ঠ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। বুধবার বিকেলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস…

অসম মেডিকেল কাউন্সিলের ভিজিল্যান্স এজাহারের ভিত্তিতে পুলিশের জালে কমরুল ইসলাম মজুমদার ওরফে মুন্না ভাই

ড. নিখিল দাশ  শিলচর ৭ জানুয়ারীঃ চিকিৎসা শাস্ত্রে কোনও বৈধ ডিগ্রি নেই, অথচ বছরের পর বছর চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল এক রেডিওগ্রাফার। অবশেষে অসম কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশন-এর ভিজিল্যান্স…