শিলচরের মহর্ষি বিদ্যামন্দির-কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ, জারি নোটিশ

আরও উদ্বেগজনক বিষয় হল, তিনি নাকি শিক্ষার্থীদের ব্যক্তিগত টিউশনে ভর্তি হতে চাপ দিতেন এবং অস্বীকার করলে বিভিন্নভাবে ভয় দেখাতেন। অভিযোগে আরও জানা গেছে, ওই মহান শিক্ষক ২০২৩ সালের একটি আত্মহত্যার ঘটনার উল্লেখ করে শিক্ষার্থীদের মানসিকভাবে চাপে রাখতেন। বলা হচ্ছে, পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার কারণে সেই ঘটনার সৃষ্টি হয়েছিল, এবং সেই প্রসঙ্গ টেনে এনে তিনি ছাত্রছাত্রীদের আতঙ্কিত করতেন। ফলে শিক্ষার্থীদের মধ্যে গভীর মানসিক অস্থিরতা ও ভয়ের পরিবেশ তৈরি হয়।

এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রাজ্যের শিক্ষা দফতর, কাছাড় জেলার প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। কমিশনের এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি স্পষ্ট করে যে শিক্ষাঙ্গনে শিশুদের অধিকার লঙ্ঘনের বিষয়টি আর উপেক্ষিত থাকবে না। বিশেষজ্ঞদের মতে, জাতীয় মানবাধিকার কমিশনের এই হস্তক্ষেপ শুধু একটি পৃথক ঘটনার তদন্ত নয়, বরং এটি গোটা ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর ইঙ্গিত।

শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা যে একটি মৌলিক মানবাধিকার, তা আবারও সামনে নিয়ে এসেছে এই পদক্ষেপ। আসলে অসমে গত কয়েক বছরে শিক্ষকদের অসদাচরণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে রাজ্যে অন্তত ৩০টি এমন ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৩৫ শতাংশই শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। এই তথ্য শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিদ্যালয়ের জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলছে।

তথ্য অনুযায়ী, মোট ঘটনার মধ্যে প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে মৌখিক ভয় দেখানো বা মানসিক চাপে রাখার অভিযোগ রয়েছে। বাকি ঘটনাগুলিতে জোরপূর্বক আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয় উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ক্ষেত্রেই অভিযোগ আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয় না এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে বিষয়টি মিটমাট হয়ে যায়। ফলে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগই অনেক সময় তৈরি হয় না।

শিশু অধিকার কর্মী সুবীর রায় বলেন, এই ধরনের ঘটনা এখন একটি গুরুতর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এগুলি প্রকাশ পায় না। প্রতিটি বিদ্যালয়ে শিশু সুরক্ষা নীতি থাকা এবং তা কঠোরভাবে কার্যকর করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, শিক্ষকদের শিশু সুরক্ষা আইন সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদেরও তাদের অধিকার এবং অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে সচেতন করা দরকার। এতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

অধিকার কর্মীরা আরও কিছু বাস্তবধর্মী পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। যেমন বিদ্যালয়ে অভিযোগ জানানোর জন্য পরামর্শ বাক্স স্থাপন, স্বাধীন পর্যবেক্ষণ কমিটি গঠন এবং নিয়মিতভাবে এই কমিটির মাধ্যমে অভিযোগ পর্যালোচনা করা। এই কমিটিগুলি সরাসরি জেলা প্রশাসনের কাছে রিপোর্ট করবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। শিক্ষাবিদদের মতে, শিলচরের এই ঘটনা একটি সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।

শুধু একটি বিদ্যালয় নয়, গোটা শিক্ষাব্যবস্থার মধ্যেই নজরদারি এবং জবাবদিহি বাড়ানো এখন সময়ের দাবি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর এই হস্তক্ষেপ শিক্ষার্থীদের অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মত, শুধুমাত্র তদন্ত নয়, দীর্ঘমেয়াদি সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করলেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।

Related Posts

হাইলাকান্দির শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত!

বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২৬ এপ্রিলঃ হাইলাকান্দি জেলার শিক্ষা ব্যবস্থাকে ঘিরে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ এবার প্রকাশ্যে বিস্ফোরিত হল। অবৈধ বেসরকারি বিদ্যালয়ের দৌরাত্ম্য, শিক্ষা প্রশাসনে কথিত দুর্নীতি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ…

জাতীয় সড়ক না মৃত্যুফাঁদ? শ্রীভূমির বেহাল রাস্তায় চরম দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২৬ এপ্রিলঃ শ্রীভূমি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ নামে জাতীয় সড়ক, কিন্তু বাস্তবে তা যেন এখন এক বিপজ্জনক মৃত্যুফাঁদ। দীর্ঘদিন ধরে অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনিক উদাসীনতায় এই…