সোনাই বিধানসভায় ২৪টি পূর্ত সড়ক প্রকল্পের শিলান্যাস, ব্যয় প্রায় ১১ কোটি টাকা

অনুষ্ঠানে বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলি আহমেদ প্রকল্পগুলোর আনুষ্ঠানিক শিলান্যাস করেন। জানা গেছে, সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে মোট ২৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার জন্য প্রায় ১১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার শওকত আলি আহমেদ জানান, মূলত এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক শিলান্যাস করার কথা ছিল সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়ার। কিন্তু বিশেষ সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

তাই বিধায়কের নির্দেশে স্থানীয় পুরসভা ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রকল্পগুলোর কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। তিনি আরও জানান, এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকে লক্ষ্য করেই এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। কাজগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য বিভাগীয় দপ্তর ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়ার উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, সোনাই বিধানসভা এলাকায় সড়ক, যোগাযোগ, পানীয় জলসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। নতুন এই সড়ক প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রামীণ ও শহরতলির মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি মেহবুব আলম, সহ-সভাপতি কাদির আহমেদ, বিজেপি নেতা ভজন সেন, পুর সদস্য নূর আহমেদ বড়ভুইয়া, আনসারুল হক লস্করসহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এবং বিভাগীয় কর্মকর্তারা। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, দ্রুতগতিতে কাজ সম্পন্ন হলে সোনাই বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Related Posts

শিলচরের লাইফলাইন মরণফাঁদে পরিণত! প্রশাসনিক উদাসীনতায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২৮ এপ্রিলঃ শিলচর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম যোগাযোগপথ মেডিকেল কলেজ রোড আজ যেন অবহেলা, ভোগান্তি ও প্রশাসনিক উদাসীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জনজীবনের লাইফলাইন হিসেবে পরিচিত এই…

শিলচর পলিটেকনিক্যাল কলেজের সামনে ফুটপাত দখল করে জুয়ার আসর!

বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২৮ এপ্রিলঃ শিলচর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সংযোগপথ মেডিকেল কলেজ রোড। প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন হাজার হাজার মানুষ রোগী ও তাঁদের পরিজন, ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী…