হাইলাকান্দিতে পুলিশের অভিযানে উদ্ধার কোটি টাকার মাদক, গ্রেফতার হেরোইন পাচারকারী

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সমীর দপ্তর বরুয়ার নেতৃত্বে ডিএসপি বিদ্যুৎ কুমার শইকিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পল লালহ্লিমসাঙ সহ হাইলাকান্দি থানার একটি বিশেষ দল গাংপার ধুমকর দ্বিতীয় খণ্ড এলাকায় অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে গোপনে নজরদারি চালানোর পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০টি হেরোইন ভর্তি ভায়াল।

আটক ব্যক্তির পরিচয় বাহাদুরপুর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন মজুমদার (৪২) হিসেবে জানা গেছে। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন প্রায় ২৬.১৬ গ্রাম বলে নিশ্চিত করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান তদন্তকারী সংস্থার। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া হেরোইন জেলার বিভিন্ন প্রান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বর্তমান সময়ে মাদক শুধু একটি অপরাধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকাগুলিকে ব্যবহার করে একদল অসাধু পাচারকারী রাতের অন্ধকারে যুবসমাজের হাতে তুলে দিচ্ছে মৃত্যুর বিষ। অর্থলোভে অন্ধ এই মাদক কারবারিদের কাছে মানুষের জীবন, পরিবার কিংবা সমাজের ভবিষ্যতের কোনও মূল্য নেই।

একদিকে যখন অভিভাবকরা সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন, তখন অন্যদিকে মাদকচক্র সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। স্কুল-কলেজপড়ুয়া তরুণদের টার্গেট করে খুব সংগঠিতভাবে চালানো হচ্ছে এই অবৈধ ব্যবসা। মাদকের নেশায় জড়িয়ে পড়ে বহু যুবক নিজেদের জীবন ধ্বংস করছে, বাড়ছে চুরি, ছিনতাই, পারিবারিক অশান্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড। কারণ মাদক একবার কোনও পরিবারে ঢুকে পড়লে তা ধীরে ধীরে পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

Related Posts

নিমন্ত্রণ করে ডেকে এনে অপমান! ৫১৩ নং কবিগুরু এলপি স্কুলে অভিভাবক হেনস্তার অভিযোগে তীব্র চাঞ্চল্য

মধ্যাহ্নভোজ, রাঁধুনির অনুপস্থিতি ও স্কুল পরিচালনায় একাধিক অনিয়মের তদন্তের দাবি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ জুলাইঃ হাইলাকান্দি শিক্ষা খণ্ডের আওতাধীন ৫১৩ নং কবিগুরু এলপি স্কুলকে কেন্দ্র করে একের পর এক গুরুতর…

দ্বিতীয় দিনেও শ্রীভূমিতে বুলডোজার অভিযান, কান্নায় ভেঙে পড়ল একাধিক পরিবার

তিন দিনের নোটিশে উচ্ছেদ নিয়ে ক্ষোভ তুঙ্গে, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষার অভিযোগ বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ জুলাইঃ শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোড ও রমণী রোড এলাকায় দ্বিতীয় দিনের মতো চলা উচ্ছেদ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *