পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ুয়াদের হাতে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল

এদিন বিদ্যালয়ে পৌঁছেই বিধায়ক বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন সমস্যার বিষয়েও অবগত হন তিনি। বিধায়কের এই আন্তরিক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরিদর্শন চলাকালীন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বরাদ্দ বিনামূল্যের স্কুল ইউনিফর্ম ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন কৃষ্ণেন্দু পাল। নতুন ইউনিফর্ম পেয়ে খুশি পড়ুয়ারাও। অনেক ছাত্রছাত্রী বিধায়কের সঙ্গে কথা বলে নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কেও জানায়।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, বর্তমান রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার নেতৃত্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে আদর্শ বিদ্যালয় গড়ে তোলা হয়েছে এবং উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখন ছাত্রছাত্রীদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করা।

তিনি আরও বলেন, আজকের পড়ুয়ারাই আগামী দিনের আসামের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, প্রশাসনিক আধিকারিক ও সমাজের নেতৃত্ব উঠে আসবে। তাই লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে তোমরাই পাথারকান্দি তথা সমগ্র আসামের নাম দেশের পাশাপাশি বিশ্বের দরবারে উজ্জ্বল করবে। শুধু শিক্ষার প্রসার নয়, পরিবেশ রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেন বিধায়ক।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি ফলদ ও বনজ বৃক্ষ রোপণের আহ্বান জানিয়ে বলেন, সবুজ পরিবেশই সুস্থ জীবনের ভিত্তি। প্রত্যেক পড়ুয়া যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার যত্ন নেয়, তাহলে আগামী দিনে একটি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। এদিনের কর্মসূচিতে বিদ্যালয়ের অধ্যক্ষ পৃথ্বীরাজ রায়, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যবৃন্দ সহ স্থানীয় মণ্ডল বিজেপির একাধিক কার্যকর্তা উপস্থিত ছিলেন। বিধায়কের এই সফরকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Related Posts

অরুণাচলে প্রকৃতির রুদ্র রূপ : ভূমিধসে মৃত ৪ শ্রমিক, ফুঁসে ওঠা হড়পা বানে ভেসে নিখোঁজ ৫ বীর জওয়ান

এক রাতে জোড়া বিপর্যয়ে তছনছ আপার সুবনসিরি ও দিবাং ভ্যালিতে ৫ম গ্রেনেডিয়ার এর দুটি সেনা আশ্রয়স্থল ভাসিয়ে নিয়ে গেল পাহাড়ি নদী বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ইটানগর ১৫ আগষ্টঃ প্রকৃতির রোষে এক…

মিজোরামে পাচারের পথে ধলাই পুলিশের জালে ৮০ কার্টুন বিদেশি মদ! গ্রেপ্তার চালক

বরাকবাণী ডিজিটাল ডেস্ক, হাইলাকান্দি, ১৫ আগষ্টঃ সীমান্তবর্তী জেলা কাছাড়ে চোরাচালানকারীদের রুখতে আবারও বড়সড় সাফল্য পেল ধলাই থানার পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এক নৈশ অভিযানে মেঘালয় থেকে আনা বিপুল পরিমাণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *