জাতীয় ক্রীড়ামঞ্চে বরাকের জয়জয়কার: ৫৫তম কেভিএস ন্যাশনাল টেবিল টেনিসে ব্রোঞ্জ জয় শিলচর রিজিয়নের

গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত তাম্বারামের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই সর্বভারতীয় প্রতিযোগিতায় শুরু থেকেই দাপট দেখায় শিলচরের প্যাডলাররা। টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইটি দেখা যায় অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে। ফাইনালে শক্তিশালী এর্নাকুলাম রিজিয়নকে একতরফা ম্যাচে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সোনা জেতে শিলচর রিজিয়ন দল।

দলের হয়ে অবিস্মরণীয় পারফর্ম করেন পি.এম.শ্রী কেভিএস শিলচরের ছাত্র বিপ্রজিৎ দেব এবং পি.এম.শ্রী কেভিএস এএফএস কুম্ভীরগ্রামের ছাত্র জেনিথ সিংহ। এই অসামান্য পারফর্ম্যান্সের সুবাদে উভয় খেলোয়াড়ই আগামী ৭০তম এসজিএফআই ন্যাশনাল মিটের জন্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালক বিভাগেও সাফল্য ধরে রাখে শিলচর। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শক্তিশালী আহমেদাবাদ রিজিয়নকে ২–০ সেটে পরাজিত করে পদক তালিকা সমৃদ্ধ করে তারা। বালক বিভাগের এই দুই ক্যাটাগরির ধারাবাহিক পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করেই ২৫টি রিজিয়নের মধ্যে সার্বিক বিচারে ৩য় স্থানে শেষ করে শিলচর রিজিয়ন। দলের এই অভাবনীয় জয়ে উচ্ছ্বসিত ক্রীড়ামহল।

পি.এম.শ্রী কেভিএস শিলচরের প্রিন্সিপাল কিশোর কুমার পাণ্ডে এবং গেমস শিক্ষক অঙ্কুর দীক্ষিত উদীয়মান খুদে প্যাডলারদের অভিনন্দন জানিয়ে আগামী দিনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশীর্বাদ জানান। বিপ্রজিৎ দেবের এই জাতীয় স্তরের স্বর্ণপদক জয় ও অনবদ্য পারফর্ম্যান্সে বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থা টেবিল টেনিস একাডেমির দুই বিশিষ্ট প্রশিক্ষক পার্থ দেব ও শিবাশিষ চক্রবর্তী।

Related Posts

বিজেপির বোর্ড, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট কোথায়?

১০০ ভোটারের মধ্যে বিজেপির পাশে প্রায় ৩৫ জন, বিরোধী ভোট ছড়িয়েই কি গেরুয়া বোর্ডের রাস্তা পরিষ্কার? রাজু দাস, বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ অক্টোবরঃ শিলচর শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ভোট দেননি।…

অহংকার, টিকিট-বাণিজ্য আর স্বজনপোষণের মাশুল!

নিজ গড়ে সজল আচার্যের বধ, শিলচরে কংগ্রেসের ‘রাজনৈতিক সলিল সমাধি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১০ অক্টোবরঃ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এখন মুখ লুকাবেন কোথায়? নাকি আগের মতোই আবার বুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *