শ্রীভূমিতে আত্মপ্রকাশ করল ‘শ্রীভূমি ইপিএফ পেনশনার্স অ্যাসোসিয়েশন

সভায় বক্তারা জানান, দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নেওয়ার পরও বহু পেনশনারকে পেনশন সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ন্যূনতম পেনশন বৃদ্ধি, পেনশন সংশোধন, ডিয়ারনেস রিলিফ, নথিপত্রের ত্রুটি এবং পেনশন পেতে বিলম্ব—এই বিষয়গুলি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার সুযোগ-সুবিধা নিয়েও একাধিক সমস্যা তুলে ধরা হয়। নবনির্বাচিত সম্পাদক তারা কিশোর বনিক বলেন, ব্যক্তিগতভাবে দফতরে আবেদন জানিয়ে সমস্যার সমাধান করা অনেকের পক্ষেই কঠিন। তাই সকলকে একটি সংগঠিত মঞ্চে এনে তাঁদের সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই সংগঠনের প্রধান লক্ষ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইপিএস-১৯৯৫-এর আওতায় ন্যূনতম পেনশন বৃদ্ধি, পেনশন সংশোধন এবং ডিয়ারনেস রিলিফ-সহ বিভিন্ন বৈধ সুবিধার দাবিতে ইপিএফও ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিনিধিত্ব করা হবে। পাশাপাশি পিপিও, ব্যাঙ্ক এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও সদস্যদের সহযোগিতা করা হবে। সভায় স্পষ্ট করা হয়, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক।

কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকে শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে পেনশনারদের স্বার্থে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে শ্রীভূমি তথা জেলার ইপিএফ ও ইপিএস পেনশনারদের একটি শক্তিশালী মঞ্চ হিসেবে সংগঠনটিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত সদস্যরা। পাশাপাশি জেলার সমস্ত পেনশনারকে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

Related Posts

শিলচরে ব্যবসার নামে লোভনীয় লভ্যাংশের ফাঁদ পেতে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ, শিলচরের বেরেঙ্গার সাদ্দামের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ।

গ্রেপ্তারির পর জামিনে বেরিয়ে সামাজিক বিচারসভার প্রতিশ্রুতি ভঙ্গ; ২৫ দিন পূর্ণ হওয়ার আগেই উধাও প্রতারক। বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ সেপ্টেম্বরঃ বরাক উপত্যকার বাণিজ্যিক কেন্দ্র শিলচরে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি…

পাথারকান্দির ছাগলময়ায় গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অটোচালক ও মহিলা যাত্রীকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ।

বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ সেপ্টেম্বরঃ আসামের শ্রীভুমি জেলার সীমান্ত ঘেঁষা এলাকা পাথারকান্দির ছাগলময়ায় আবারও এক বর্বর ও চাঞ্চল্যকর মারপিটের ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। চলন্ত গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *