শ্রীভূমিতে ৩৭ নম্বর জাতীয় সড়কের এককালীন উন্নয়ন প্রকল্পের ভূমিপূজন, দুর্গাপূজার পরই শুরু হচ্ছে সড়ক নির্মাণকাজ

শ্রীভূমি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে ৩৭ নং জাতীয় সড়কের   একটি গুরুত্বপূর্ণ অংশের এককালীন উন্নয়ন প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠিত হল শণিবার। রাজ‍্যের জন রাজ‍্যের জনস্বাস্থ‍্য কারিগরি বিভাগ, পার্বত‍্য অঞ্চল ও বরাক উপত‍্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক,প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, এনএইচআইডিএলের জেনারেল  ম‍্যানেজার বিশ্বজিৎ দত্ত, এনএইচআইডিসিএলের ম্যানেজার গৌরব আগরওয়াল, কেএমআরের এমডি মুকেশ কুমার এবং কেএমজির পিএম তানবীর ইকবাল সহ অন‍্যান‍্যদের উপস্থিতিতে ভূমিপূজন হয়।

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান  মালুয়া থেকে বর্তমান শ্রীভূমির  বাইপাস পর্যন্ত ৩৭ নং জাতীয় সড়কের ২১১.০৫০ থেকে ২২৫.১৫০ কিলোমিটার  অংশের উন্নয়ন করা হবে এই প্রকল্পের আওতায়। প্রায় ৩২ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে চলা এই প্রকল্পকে শ্রীভূমি জেলার যোগাযোগ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান মন্ত্রী। বলেন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এই অংশের উন্নয়ন সম্পন্ন হলে সড়ক যোগাযোগ আরও মসৃণ, নিরাপদ ও কার্যকর হবে।

বরাক উপত‍্যকার সড়ক যোগাযোগ ব‍্যবস্থার উন্নতিকল্পে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি এবং মুখ‍্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।বলেন মুখ‍্যমন্ত্রী হিসেবে ড.হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব গ্রহণের পর থেকে গোটা অসমের সঙ্গে চিত্র পাল্টেছে বরাক উপত‍্যকারও।বিগত কংগ্রেস সরকারের আমলে বেহাল  যোগাযোগ ব‍্যবস্থার কথাও তুলে ধরেন মন্ত্রী।

বলেন আজ শিলচরে সচিবালয় তৈরী হয়েছে,শ্রীভূমি জেলার পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয়, এবং রামকৃষ্ণনগরে মেডিক্যাল কলেজের বাস্তবায়ন প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন বিজেপি সরকারের আমলে প্রতিশ্রুতি নিয়ে,কাজের বাস্তবায়ন দেখছেন সাধারণ মানুষ।দুর্গোৎসবের পরই শ্রীভূমি শহরের বেহাল জাতীয় সড়কের কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী।

প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় সহযোগিতার জন্য অসমের মুখ্যসচিব ড. রবি কোটা, এনএইচআইডিসিএলের  ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণন কুমার এবং এনএইচআইডিসিএলের ইডি নির্মাণ জাম্বুলকর-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ অংশের উন্নয়ন সম্পন্ন হলে জেলার অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি আন্তঃজেলা ও আন্তঃরাজ্য পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থাও আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব‍্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে শুধু একটি নির্দিষ্ট সড়ক অংশের উন্নয়ন নয়, বরং শ্রীভূমির সামগ্রিক যোগাযোগ ও পরিকাঠামো ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও আশা ব‍্যক্ত করেন মন্ত্রী।

Related Posts

বিজেপির বোর্ড, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট কোথায়?

১০০ ভোটারের মধ্যে বিজেপির পাশে প্রায় ৩৫ জন, বিরোধী ভোট ছড়িয়েই কি গেরুয়া বোর্ডের রাস্তা পরিষ্কার? রাজু দাস, বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ অক্টোবরঃ শিলচর শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ভোট দেননি।…

অহংকার, টিকিট-বাণিজ্য আর স্বজনপোষণের মাশুল!

নিজ গড়ে সজল আচার্যের বধ, শিলচরে কংগ্রেসের ‘রাজনৈতিক সলিল সমাধি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১০ অক্টোবরঃ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এখন মুখ লুকাবেন কোথায়? নাকি আগের মতোই আবার বুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *