হাইলাকান্দির শিলচর রোডে জলজট নিয়ে সরব বিধায়ক মিলন দাস

এলাকাবাসীর মধ্যে। অবশেষে শনিবার সকালে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সরজমিনে এলাকা পরিদর্শনে যান হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিধায়ক ডা. মিলন দাস। তাঁর এই আকস্মিক পরিদর্শনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, ১ নম্বর ওয়ার্ডের কমিশনার পার্থ নাথ, বিজেপি কার্যকর্তা সঞ্জয় রায়, অমিত কুমার দেবসহ পৌরসভা ও সংশ্লিষ্ট বিভাগের একাধিক আধিকারিক। এদিন তাঁরা শিলচর রোডের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দীর্ঘদিন ধরে জমে থাকা জলাবদ্ধতার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেন।

নোংরা ও দুর্গন্ধযুক্ত জল দীর্ঘক্ষণ জমে থাকায় এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া, জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বহু বাড়ির ভিতরে নর্দমার জল ঢুকে গৃহস্থালির সামগ্রী নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। এলাকাবাসীর বক্তব্য, বছরের পর বছর ধরে সমস্যা চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়েনি।

পরিদর্শনের পর লোকনির্মাণ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, নির্মাণাধীন ধোয়ারবন্দ–হাইলাকান্দি অসম মালা প্রকল্পের আওতায় খুব শীঘ্রই শিলচর রোড প্রশস্তকরণের কাজ শুরু হবে। শুধু রাস্তা সম্প্রসারণই নয়, আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে সড়কের দুপাশে দীর্ঘ পরিসরে বৈজ্ঞানিক ও সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তোলা হবে বলে জানান তিনি।

Related Posts

বিজেপির বোর্ড, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট কোথায়?

১০০ ভোটারের মধ্যে বিজেপির পাশে প্রায় ৩৫ জন, বিরোধী ভোট ছড়িয়েই কি গেরুয়া বোর্ডের রাস্তা পরিষ্কার? রাজু দাস, বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ অক্টোবরঃ শিলচর শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ভোট দেননি।…

অহংকার, টিকিট-বাণিজ্য আর স্বজনপোষণের মাশুল!

নিজ গড়ে সজল আচার্যের বধ, শিলচরে কংগ্রেসের ‘রাজনৈতিক সলিল সমাধি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১০ অক্টোবরঃ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এখন মুখ লুকাবেন কোথায়? নাকি আগের মতোই আবার বুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *