পালংঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল যাত্রীবাহী অটো, শিশুসহ আহত ছয়

জানা যায়, আমড়াঘাট থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল AS 11 GC 0668 নম্বরের অটোরিকশাটি। পালংঘাটের শান্তি আশ্রম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অটোরিকশাটি সড়ক থেকে নিচে নেমে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় অটোতে চালকসহ মোট সাতজন ছিলেন। এক মহিলা যাত্রী অটোর নিচে চাপা পড়ে যান। অন্য এক মহিলাও গুরুতর আহত হন। এছাড়া এক শিশুসহ আরও চারজন সামান্য আঘাত পান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে পাঠান।

এদিকে, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ তুলে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, চালকের বক্তব্য, তিনি সারা রাত জেগে ছিলেন।

এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলে তিনি তাঁদের নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হন। পথে গাড়ির ব্রেক ফেল করার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করেন তিনি। তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি উদ্ধারের পর পরীক্ষা করে ব্রেক সঠিকভাবে কাজ করতে দেখা গেছে। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Related Posts

ডবল ইঞ্জিন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কালাইন-কাটিগড়ায় মুখ থুবড়ে পড়েছে!

৩৫ টনের নিষেধাজ্ঞা উড়িয়ে ৮০-৯০ টন বোঝাই গাড়ির দৌরাত্ম্যে যে কোনও মুহূর্তে বড় বিপর্যয়ের আশঙ্কা বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ দুর্নীতি ও সিন্ডিকেট-রাজের বিরুদ্ধে ডবল ইঞ্জিন সরকারের বহুল প্রচারিত ‘জিরো…

ভোট নিয়ে ‘কর্মবীর’রা আজ নির্বাক! দশটি ওয়ার্ড উপহার দেওয়ার প্রতিদান কি তবে বুলডোজার?

ক্ষমতার দম্ভে অন্ধ জনপ্রতিনিধিরা! উন্নয়নের বুলডোজারে শত শত পরিবারের রুটিরুজি কাড়ার নীলনকশা লক্ষীপুরে বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২০ নভেম্বরঃ উন্নয়নের নামে এবার কি তবে সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে? ‘গৌরব…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *