বিদেশি পণ্য বর্জন করে স্থানীয় উৎপাদকদের পাশে দাঁড়ানোর আহ্বান বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের

রবিবার শ্রীভূমি শহরের ২৩৬ নম্বর বুথ কমিটির উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর সম্প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন সুব্রত ভট্টাচার্য। শ্রীভূমি শহর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন সুব্রত ভট্টাচার্যসহ উপস্থিত বিজেপি নেতাকর্মীরা।

‘মন কি বাত’-এর সরাসরি সম্প্রচারে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে আসন্ন বিভিন্ন উৎসবকে সামনে রেখে দেশীয় ও স্থানীয়ভাবে তৈরি সামগ্রী ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয় ব্যবসায়ী, কারিগর, ক্ষুদ্র উদ্যোক্তা ও দেশীয় উৎপাদকদের উৎসাহিত করতে সাধারণ মানুষকে স্থানীয় পণ্য কেনার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে স্থানীয় উৎপাদক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। বিদেশি সামগ্রীর প্রতি অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের মাটিতে তৈরি পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘লোকাল ফর ভোকাল’-এর মাধ্যমে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার যে বার্তা দিয়েছেন, তা বাস্তবায়নের দায়িত্ব শুধু সরকারের নয়, দেশের প্রতিটি নাগরিকের। উৎসবের মরশুমে কেনাকাটার সময় স্থানীয় দোকানদার, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সামগ্রী কেনার মাধ্যমে তাঁদের আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব।

এর ফলে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে, অন্যদিকে আত্মনির্ভর ভারতের লক্ষ্যও আরও এগিয়ে যাবে। সুব্রত ভট্টাচার্য আরও বলেন, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। দেশীয় শিল্প, উৎপাদন ব্যবস্থা এবং ক্ষুদ্র ব্যবসার প্রসারে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই উদ্যোগকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মহানায়ক উত্তম কুমার এবং প্রয়াত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়কেও স্মরণ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে মহানায়ক উত্তম কুমার ও সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুব্রত ভট্টাচার্য।

তিনি বলেন, বাংলা ও বাঙালির সংস্কৃতি, সাহিত্য এবং চলচ্চিত্রের জগতে উত্তম কুমার ও সত্যজিৎ রায়ের অবদান অনস্বীকার্য। তাঁদের সৃষ্টিশীলতা শুধু বাংলাকেই নয়, গোটা দেশকে সমৃদ্ধ করেছে। বাঙালি বরাবরই তার প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে দেশের মধ্যে শ্রেষ্ঠ আসন অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে সুব্রত ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। দেশের অর্থনীতি, পরিকাঠামো, কর্মসংস্থান, প্রযুক্তি এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

সবশেষে সুব্রত ভট্টাচার্য বলেন, একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশীয় সামগ্রী ব্যবহার, স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা এবং লোকাল ফর ভোকাল এর বার্তা বাস্তব জীবনে কার্যকর করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানকে কেন্দ্র করে ২৩৬ নম্বর বুথ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

Related Posts

এভারেস্টের মশলায় এফএসএসএআই এর লাল সংকেত!

ভুল লেবেলিং ও নিম্নমানের অভিযোগে নোটিস, এগকারি, চিকেন ও গরম মশলাও তদন্তের আওতায়, জবাব তলব খাদ্য নিয়ন্ত্রকের বরাকবাণী ডিজিটাল ডেস্ক ৩১ আগষ্টঃ রান্নাঘরের চাবিকাঠি কি আজ স্লো-পয়সনিংয়ের লাইসেন্স হয়ে উঠছে?…

 সাধারণ মানুষের হাজারের কিস্তিতে মান-সম্মান সাফ, আর ২২ হাজার কোটি লোনে মাফ!

আমজনতার ইএমআই মিস হলেই এজেন্টের তাগাদা ও সিবিল স্কোরে কোপ, ঋণব্যবস্থার দ্বিমুখী নীতি ঘিরে উঠছে প্রশ্ন বরাকবাণী ডিজিটাল ডেস্ক ৩১ আগষ্টঃ মাসান্তে ইএমআই এর কিস্তি মেটাতে না পেরে যখন সাধারণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *