গুয়াহাটি মেডিক্যাল কলেজে বরাদ্দ ৬০০ কোটি, অসমে হচ্ছে সরকারি ক্ষেত্রে দেশের প্রথম প্রোটন বিম থেরাপি কেন্দ্র

মুখ্যমন্ত্রীর দাবি, প্রস্তাবিত প্রোটন বিম থেরাপি যন্ত্রটি চালু হলে সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অসমই দেশের প্রথম রাজ্য হিসেবে এই অত্যাধুনিক ক্যানসার চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের জন্য উপলব্ধ করবে। একই সঙ্গে গুয়াহাটি মেডিক্যাল কলেজ দেশের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্র মিলিয়ে তৃতীয় হাসপাতাল হিসেবে এই পরিষেবা দেওয়ার সুযোগ পাবে।

প্রোটন বিম থেরাপি ক্যানসারের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক বিকিরণ চিকিৎসা পদ্ধতি। প্রচলিত লিনিয়ার অ্যাক্সিলারেটর বা কোবাল্ট যন্ত্রের মাধ্যমে বিকিরণ দেওয়ার সময় আক্রান্ত অংশের পাশাপাশি আশপাশের সুস্থ অঙ্গ-প্রত্যঙ্গও কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। প্রোটন বিম থেরাপিতে তুলনামূলকভাবে বেশি নির্ভুলভাবে আক্রান্ত স্থানে বিকিরণ পৌঁছে দেওয়া সম্ভব হওয়ায় সুস্থ টিস্যুর ওপর ক্ষতিকর প্রভাব কমানোর সুযোগ থাকে।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের প্রায় ৪০টি কেন্দ্রে প্রোটন বিম থেরাপির পরিষেবা রয়েছে। আমেরিকা ও সিঙ্গাপুরের মতো দেশের কয়েকটি অগ্রণী চিকিৎসাকেন্দ্রেও এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অসমে এই ব্যবস্থা চালু হলে রাজ্য আন্তর্জাতিক মানের ক্যানসার চিকিৎসার মানচিত্রে নতুন পরিচয় পাবে এবং চিকিৎসা পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

দেশে বর্তমানে নির্বাচিত কয়েকটি চিকিৎসাকেন্দ্রে প্রোটন বিম থেরাপি পরিষেবা পাওয়া যায়। এর মধ্যে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং টাটা মেমোরিয়াল হাসপাতালের মতো প্রতিষ্ঠান রয়েছে। গুয়াহাটিতে এই পরিষেবা চালু হলে শুধু অসমের রোগীরাই নন, উত্তর-পূর্ব ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তের ক্যানসার আক্রান্ত মানুষও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Related Posts

বিজেপির বোর্ড, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট কোথায়?

১০০ ভোটারের মধ্যে বিজেপির পাশে প্রায় ৩৫ জন, বিরোধী ভোট ছড়িয়েই কি গেরুয়া বোর্ডের রাস্তা পরিষ্কার? রাজু দাস, বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ অক্টোবরঃ শিলচর শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ভোট দেননি।…

অহংকার, টিকিট-বাণিজ্য আর স্বজনপোষণের মাশুল!

নিজ গড়ে সজল আচার্যের বধ, শিলচরে কংগ্রেসের ‘রাজনৈতিক সলিল সমাধি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১০ অক্টোবরঃ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এখন মুখ লুকাবেন কোথায়? নাকি আগের মতোই আবার বুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *