কেন্দ্রীয় সংস্থায় বড় দায়িত্ব, এনএসকেএফডিসি-র নন-অফিশিয়াল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন শ্রীভূমির শিক্ষাবিদ অপূর্ব দত্ত

সংশ্লিষ্ট বিভাগের সেকশন অফিসার (প্ল্যান) রাজেন্দর সিং স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়েছে, অপূর্ব দত্ত সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করতে পারবেন। নিয়োগপত্র অনুযায়ী, গত ১০ আগস্ট এস্টাবলিশমেন্ট অফিসার, ডিওপিটি-র তরফে বিষয়টি জানানো হয়। অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দ্য ক্যাবিনেট (এসিসি)-র অনুমোদনের ভিত্তিতে তাঁকে নন-অফিশিয়াল ডিরেক্টর পদে নিয়োগের প্রস্তাবের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী অপূর্ব দত্ত শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী বিরজা সুন্দরী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সংস্থার জেলা সভাপতি ও সম্পাদক, কর্মচারী পরিষদের জেলা সভাপতি এবং অধিবিদ্যা পরিষদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর অপূর্ব দত্ত কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁকে এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা ও শুভেচ্ছার জন্য রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক এবং প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অপূর্ব দত্ত জানান, তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। বিশেষ করে সাফাই কর্মীদের আর্থিক ও সামাজিক উন্নয়ন, কল্যাণমূলক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা নেওয়ার বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান। এদিকে অপূর্ব দত্তের নতুন দায়িত্ব লাভে বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

ফ্রেন্ডস অব আর্থের সহ-সভাপতি দীপঙ্কর দাস, সম্পাদক শ্যামল প্রসাদ চৌধুরী, শিক্ষক-কর্মচারী সমন্বয় সমিতির মুখ্য সভাপতি পবিত্র দেব, মুখ্য সম্পাদক রঞ্জন রায়, হাইস্কুল শিক্ষক সংস্থার সম্পাদক বিপ্লব পাল, প্রাথমিক শিক্ষক সম্মিলনীর জেলা সম্পাদক সুজিত কুমার পাল, শিক্ষক শুভ্রজ্যোতি পাল ও অরূপ চক্রবর্তী, একাডেমিক কাউন্সিলের সম্পাদক সঞ্জীত মোহন্ত এবং প্রাক্তন প্রধান শিক্ষক অজয় কর-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা, বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালনের দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় সরকারের এই নতুন দায়িত্বকে দেখছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

Related Posts

শিলচর পুরনিগম নির্বাচন: ডিগ্রিতে জালিয়াতি করলেই কপালে শনি, জাল সার্টিফিকেট জমা দিলেই শ্রীঘরে যাওয়ার রাস্তা পাকা!

ভুঁইফোড় বোর্ডের সার্টিফিকেট দিয়ে আর পার পাওয়া যাবে না, মেধা ও সততার অগ্নিপরীক্ষায় নামতে হচ্ছে প্রার্থীদের, শিলচর পুরনিগম নির্বাচনে প্রার্থিতা বাতিলের কড়া হুঁশিয়ারি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ৩ সেপ্টেম্বরঃ বরাক উপত্যকার…

শিলচরে ব্যবসার নামে লোভনীয় লভ্যাংশের ফাঁদ পেতে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ, শিলচরের বেরেঙ্গার সাদ্দামের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ।

গ্রেপ্তারির পর জামিনে বেরিয়ে সামাজিক বিচারসভার প্রতিশ্রুতি ভঙ্গ; ২৫ দিন পূর্ণ হওয়ার আগেই উধাও প্রতারক। বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ সেপ্টেম্বরঃ বরাক উপত্যকার বাণিজ্যিক কেন্দ্র শিলচরে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *