জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ ও অন্যান্য নেতাদের রাখি পরিয়ে ভাই-বোনের পবিত্র বন্ধন উদযাপন মহিলা কর্মীরা

তবে ইন্দিরা ভবনের গণ্ডিতে আটকে থাকেনি উৎসব। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার বাসভবনেও পৌঁছে যান মহিলা কংগ্রেস কর্মীরা। বিধায়কের হাতে রাখি পরিয়ে ভাই-বোনের সম্পর্কের শুভেচ্ছা জানান তাঁরা।এরপর সদর থানায় গিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের হাতেও রাখি পরান মহিলা কংগ্রেস কর্মীরা। ‘পুলিশ ভাইদের’ সঙ্গে রাখি বন্ধনের আনন্দ ভাগ করে নিয়ে তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।

এ দিন রাজপথেও দেখা যায় একই ছবি। পথচলতি সাধারণ মানুষ থেকে টুকটুক ও অটোচালক বিভিন্ন পেশার মানুষের হাতে রাখি পরিয়ে দেন মহিলা কংগ্রেস কর্মীরা। দল-মত, ধর্ম ও পেশার বিভাজন পেরিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের লক্ষ্য।

পরে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাখি বন্ধনের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে বক্তব্য রাখেন তাপস। ভাই-বোনের সম্পর্কের পবিত্রতা, পারস্পরিক ভালবাসা ও বিশ্বাসের পাশাপাশি সামাজিক সম্প্রীতির গুরুত্বও তুলে ধরেন তিনি।

তাপস  বাবু বলেন, রাখি বন্ধন শুধুমাত্র ভাইয়ের হাতে বোনের রাখি পরিয়ে দেওয়ার উৎসব নয়। পারস্পরিক শ্রদ্ধা, ভালবাসা, নিরাপত্তা ও সামাজিক বন্ধনের প্রতীক এই উৎসব। বিভেদ ও দূরত্ব ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর বার্তাও বহন করে রাখি বন্ধন।অনুষ্ঠান শেষে জেলা কংগ্রেসের কর্মীরা মহিলা কর্মীদের হাতে উপহার তুলে দেন। পরে মিষ্টিমুখ করে পরস্পরের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন উপস্থিত সকলে।

Related Posts

বিজেপির বোর্ড, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট কোথায়?

১০০ ভোটারের মধ্যে বিজেপির পাশে প্রায় ৩৫ জন, বিরোধী ভোট ছড়িয়েই কি গেরুয়া বোর্ডের রাস্তা পরিষ্কার? রাজু দাস, বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ অক্টোবরঃ শিলচর শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ভোট দেননি।…

অহংকার, টিকিট-বাণিজ্য আর স্বজনপোষণের মাশুল!

নিজ গড়ে সজল আচার্যের বধ, শিলচরে কংগ্রেসের ‘রাজনৈতিক সলিল সমাধি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১০ অক্টোবরঃ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এখন মুখ লুকাবেন কোথায়? নাকি আগের মতোই আবার বুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *