কাটিগড়ায় ব্লাড ব্যাংক স্থাপনের ঘোষণা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, কাটিগড়া সমষ্টিতে একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থাকলেও এখনও পর্যন্ত কোনও পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক নেই। অথচ এটি অত্যন্ত জরুরি একটি পরিষেবা। বর্তমানে কাটিগড়া মডেল হাসপাতালে ব্লাড স্টোরেজ সিস্টেম থাকলেও সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত পরিমাণ রক্ত সংরক্ষণ করা সম্ভব হয়।

বৃহত্তর কাটিগড়ার জনসংখ্যা ও প্রয়োজনের তুলনায় তা একেবারেই পর্যাপ্ত নয়। তিনি আরও জানান, একটি আধুনিক ব্লাড ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে। খুব শীঘ্রই কাটিগড়াবাসী এই পরিষেবার সুবিধা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।

বিধায়ক আরও বলেন, কাটিগড়া মডেল হাসপাতাল তুলনামূলকভাবে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করলেও এখনও বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে চিকিৎসকের অভাব, পরিকাঠামোর সীমাবদ্ধতা এবং দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সিস্টার কোয়ার্টারগুলির বেহাল অবস্থার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।

বিধায়ক আরও বলেন, হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে হলে শুধু চিকিৎসক নিয়োগই নয়, হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও পরিকাঠামোর উন্নয়নও জরুরি। সিস্টার কোয়ার্টারগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে, সেগুলোর দ্রুত সংস্কার প্রয়োজন। পাশাপাশি রোগীদের যাতে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া যায়, সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

বিধায়কের এই ঘোষণার পর স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বহুদিন ধরেই কাটিগড়ায় একটি ব্লাড ব্যাংকের দাবি উঠছিল। বিশেষ করে দুর্ঘটনা, প্রসূতি কিংবা জরুরি অপারেশনের সময় রোগীর পরিবারকে রক্তের জন্য শিলচর বা অন্যত্র ছুটতে হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো।

ফলে কাটিগড়ায় ব্লাড ব্যাংক স্থাপনের উদ্যোগকে এলাকার মানুষ অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে বিধায়কের এই উদ্যোগ আগামী দিনে কাটিগড়ার স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই মনে করছেন সচেতন মহল।

Related Posts

মাদকমুক্ত বরাকের স্বপ্ন কি অধরাই থেকে যাবে? শিলচরে প্রকাশ্যে মাদকসেবনের অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে সাধারণ মানুষ

ফাটক বাজার, সদর থানা পর্যন্ত ছড়ানো নেশার রমরমা, পুলিশি অভিযানের পরও থামছে না প্রবণতা বরাকবাণী ডিজিটাল ডেস্ক শিলচর ১০ জুনঃ বরাক উপত্যকার কাছাড় জেলার সদর শহর শিলচরে মাদকসেবনের অভিযোগ সংবলিত…

লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের জয়পুর–হরিনগর সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ জনতা, প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রশ্নের মুখে উন্নয়নের দাবি

বর্ষায় জলমগ্ন আর গ্রীষ্মে ধুলোর ঝড়, বছরের পর বছর সংস্কারহীন সড়কে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ বরাকবাণী ডিজিটাল ডেস্ক শিলচর ১০ জুনঃ আধুনিক উন্নয়নের ঢক্কানিনাদ আর কাগুজে অগ্রগতির হিসাবের মাঝেই বাস্তবের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *