উধারবন্দে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, গোসাইপুরের গুদাম থেকে উদ্ধার ২ কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস, জালে ১

পুলিশ সূত্রে জানা গেছে, গোসাইপুর এলাকার একটি বিশেষ গুদামে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ মজুত রাখা হয়েছে বলে গোপন মারফত খবর পৌঁছায় জেলা পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই কাছাড় পুলিশের একটি বিশেষ দল ওই নির্দিষ্ট গুদামে অতর্কিত অভিযান চালায়। চিরুনি তল্লাশি চালিয়ে গুদামঘরটি থেকে উদ্ধার করা হয়, টাসকো প্লাস কোডিন কাফ সিরাপ ৬,৩০০ বোতল। ওয়েনরেক্স কোডিন কাফ সিরাপ ৯,৬০০ বোতল। ট্রামাডল (ক্যাপসুল, ২,৬০০টি। সব মিলিয়ে প্রায় ১৫,৯০০ বোতল কোডিনযুক্ত সিরাপ এবং হাজার হাজার নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মোট বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

অভিযান চলাকালীন ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে সোহুদ আহমেদ লস্কর নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ওই গুদামে বেআইনি মজুতদারির সাথে কীভাবে যুক্ত এবং কার আদেশে এত বড় অঙ্কের মাদক সেখানে এনে রাখা হয়েছিল, তা নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। স্থানীয় ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই বিশাল পরিমাণ কোডিন সিরাপ এবং ট্রামাডল স্রেফ উধারবন্দে বিক্রির জন্য আনা হয়নি। এর পেছনে নিশ্চয়ই রয়েছে কোনো বড় আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক পাচার চক্র। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে এবং এর মূল পাণ্ডা কারা, তা বের করতে ইতিধ্যেই গভীর তদন্ত শুরু হয়েছে।

ঘনঘন নিষিদ্ধ কফ সিরাপ ও ড্রাগসের কবলে পড়া এলাকার যুবসমাজকে রক্ষায় কাছাড় পুলিশের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উধারবন্দসহ সমগ্র কাছাড় জেলার সাধারণ নাগরিকরা। গোসাইপুরের মতো জনবহুল এলাকায় গুদাম বানিয়ে কোটি টাকার মাদক কারবার চালানো নিঃসন্দেহে চিন্তার বিষয়। তবে পুলিশ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের ছক বানচাল করে দিয়েছে, তাতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Related Posts

বিজেপির বোর্ড, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোট কোথায়?

১০০ ভোটারের মধ্যে বিজেপির পাশে প্রায় ৩৫ জন, বিরোধী ভোট ছড়িয়েই কি গেরুয়া বোর্ডের রাস্তা পরিষ্কার? রাজু দাস, বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১১ অক্টোবরঃ শিলচর শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ভোট দেননি।…

অহংকার, টিকিট-বাণিজ্য আর স্বজনপোষণের মাশুল!

নিজ গড়ে সজল আচার্যের বধ, শিলচরে কংগ্রেসের ‘রাজনৈতিক সলিল সমাধি বরাকবাণী ডিজিটাল ডেস্ক ১০ অক্টোবরঃ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এখন মুখ লুকাবেন কোথায়? নাকি আগের মতোই আবার বুক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *