শ্রীভূমিতে নতুন রেশন কার্ড বিতরণ, খাদ্য সুরক্ষার ছাতার তলায় আরও বহু পরিবার

সাথী বলেন, সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের প্রকৃত ও যোগ্য উপভোক্তারা যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নতুন রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সুরক্ষা ব্যবস্থার আওতায় আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য জুড়ে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই প্রকল্পগুলির সুফল যাতে সরাসরি যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন।

নতুন রেশন কার্ড প্রাপকদের শুভেচ্ছা জানিয়ে সাথী বলেন, রেশন কার্ডের মাধ্যমে উপভোক্তারা সরকারি খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা নিয়মিত ভাবে পেতে পারবেন। পাশাপাশি রেশন কার্ডের সঙ্গে যুক্ত অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও যাতে যোগ্য উপভোক্তারা পান, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই উদ্যোগের জন্য শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার ত্রিবেদী এবং সহকারী জেলা আয়ুক্ত আলমগীর লস্করকে ধন্যবাদ জানান সাথী রায় কুরি। প্রশাসনের সহযোগিতায় আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Posts

তুঘলক ক্রিসেন্টের বাংলোয় সেই রাতের পোড়া নোটের রহস্য, তদন্তে কাঠগড়ায় বিচারপতি বর্মা

অগ্নিকাণ্ডের পর মিলেছিল বিপুল নগদ, পরে রহস্যজনকভাবে উধাও; তিন অভিযোগই সত্য বলে জানাল তদন্ত কমিটি বরাকবাণী ডিজিটাল ডেস্ক শিলচর ১৩ আগষ্টঃ বাইরে থেকে দেখলে দিল্লির তুঘলক ক্রিসেন্টের ৩০ নম্বর সরকারি…

সাবান-বিস্কুটেও মূল্যবৃদ্ধির আঁচ, সেপ্টেম্বরে আরও চাপে মধ্যবিত্তের সংসার

কাঁচামাল ও উৎপাদন খরচের অজুহাতে দাম বাড়ানোর প্রস্তুতিতে একাধিক এফএমসিজি সংস্থা বরাকবাণী ডিজিটাল ডেস্ক শিলচর ১৩ আগষ্টঃ রান্নাঘরের গ্যাস থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে এমনিতেই চাপে সাধারণ মানুষের সংসার। এর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *