কাছাড় জেলার সোনাইয়ে অনুষ্ঠিত হলো হলি লাইফ থ্রিফ্ট ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা

রবিবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সংস্থার বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক লেনদেনের স্বচ্ছ দিকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি, সাধারণ মানুষের আর্থিক কল্যাণে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সংস্থা কী ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে, তারও এক বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়। উপস্থিত সদস্য ও আমন্ত্রিত অতিথিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, কীভাবে আরও সহজে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং ও ঋণ পরিষেবা পৌঁছে দেওয়া যায়।

সভায় সংস্থার পক্ষ থেকে আগামী দিনের বেশ কিছু যুগান্তকারী নতুন কর্মপরিকল্পনার কথা ঘোষণা করা হয়। বিশেষ করে গ্রাহক পরিষেবাকে আরও উন্নত, আধুনিক ও আস্থাশীল করে তোলা এবং স্থানীয় বেকার যুবক ও প্রান্তিক মানুষদের স্বাবলম্বনের পথ আরও প্রশস্ত করতে একাধিক সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষকে সমবায় আন্দোলনের মাধ্যমে মূলস্রোতে ফিরিয়ে আনতে সংস্থাটি আগামী দিনে আরও জোরালো ভূমিকা পালন করবে বলে সভায় আশ্বস্ত করা হয়।

এদিনের এই মর্যাদাপূর্ণ সাধারণ সভায় উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যের আলোয় ভড়িয়ে তোলেন সমবায় জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান বিজিৎ রায় (যিনি বাপ্পী রায় নামেই সমধিক পরিচিত)। অত্যন্ত সুচারুভাবে পুরো সভাটি পরিচালনা করেন সোসাইটির সম্পাদক এন এম জুলফিকার বড়ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন কো-অপারেটিভ সোসাইটির সিনিয়র ইনস্পেক্টর জাহির রেজোয়ান চৌধুরী এবং সম্মানীয় অতিথি শ্যামল রায়।

প্রধান কার্যালয়ের এই মিলনমেলায় উপরোক্ত বিশিষ্ট ব্যক্তিত্ব ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার অসংখ্য সম্মানীয় সদস্য-সদস্যা এবং সোনাই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট বুদ্ধিজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে সমবায় ব্যবস্থার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক মুক্তির ওপর বিশেষ জোর দেন। পরিশেষে, উপস্থিত সকল অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমেই সমাপ্তি ঘটে এই বর্ণাঢ্য ও ফলপ্রসূ বার্ষিক সাধারণ সভার।

  • Related Posts

    কালাচাঁদ মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে ছোট দুধপাতিলের শিবনগর এলপি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে উপকৃত দুই শতাধিক মানুষ

    বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ সেপ্টেম্বরঃ উন্নয়নের আলো থেকে বহু দূরে থাকা এক প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কাছাড় জেলার ছোট দুধপাতিল এলাকার কালাচাঁদ মেমোরিয়াল…

    দেশজুড়ে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!

    বরাকবাণী ডিজিটাল ডেস্ক, ১৪ মেঃ দেশজুড়ে খুব শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান দামের পাশাপাশি পশ্চিম এশিয়ার অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *